আজ ১৬ আগস্ট ২০২৬, রবিবার। ক্রিকেট ও ফুটবলের গুরুত্বপূর্ণ বেশ কিছু ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে বিভিন্ন টিভি চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিন আজ। ম্যাচটি সকাল ৬টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার করবে ট্যাপম্যাড ও স্টার স্পোর্টস ১। এছাড়া শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচটি সকাল ১০টা ৩০ মিনিটে দেখা যাবে সনি স্পোর্টস ১ চ্যানেলে।
তরুণ ক্রিকেটারদের লড়াইয়ে বাংলাদেশ অ-২৩ ও মালয়েশিয়ার ম্যাচটি সকাল ৯টা ৩০ মিনিটে সম্প্রচার করবে টি স্পোর্টস।
ফুটবল প্রেমীদের জন্য লা লিগায় আজ দুটি ম্যাচ রয়েছে। রাত ৯টায় রেসিং ও ভিয়ারিয়ালের লড়াই এবং রাত ১১টায় এসপানিওল ও লেভান্তের ম্যাচটি সরাসরি দেখা যাবে বিগিন অ্যাপে।