বিউ ওয়েবস্টারকে বোল্ড করে অস্ট্রেলিয়াকে ষষ্ঠ ধাক্কা দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বলটি বাঁকবে ভেবে খেলতে গিয়ে সোজা যাওয়া বলে অফ স্টাম্প হারান ২১ বলে ৫ রান করা ওয়েবস্টার।

৬৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৯৫ রান। বর্তমানে প্যাট কামিন্স ১ রান এবং গ্রিন ৫৯ রান করে অপরাজিত রয়েছেন। স্বাগতিক বাংলাদেশ এখনো ৩৩ রানে পিছিয়ে আছে।