জাতীয় পর্যায়ের দুই অ্যাথলেট জান্নাত বেগম (২৮) ও কবিতা রায়কে (১৯) পুরুষ প্রমাণিত হওয়ার কারণে তাঁদের অর্জিত সব পদক বাতিল এবং আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। আজ এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মেডিকেল বোর্ডের গত ১৬ মে তারিখের প্রতিবেদন অনুযায়ী, জান্নাত বেগমের টেস্টোস্টেরন লেভেল ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের নির্ধারিত সীমার প্রায় ৮ গুণ (১৯.৬৬ এনমোল/লিটার) এবং কবিতা রায়ের টেস্টোস্টেরন লেভেল নির্ধারিত সীমার প্রায় সাড়ে ৬ গুণ (১৬.৫০ এনমোল/লিটার) পাওয়া গেছে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, "তাঁরা নারী নন।"