ক্রিকেট
চোখে চোখ রেখে মিরাজ-কামিন্সের লড়াই
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২: ২৪
ডারউইন টেস্টে আরেকটি জমজমাট দিন কাটিয়েছে ক্রিকেটাররা। শুরুর দুই দিন যেমন বাংলাদেশের একক আধিপত্য ছিল, আজ তেমন চিত্র দেখা যায়নি। অস্ট্রেলিয়াও নিজেদের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পিছিয়ে ছিল না। দিনজুড়ে দুই দলের লড়াইয়ের নানা মুহূর্ত নিয়ে ছবিতে তুলে ধরা হয়েছে—
১ / ১৬
সাক্ষাৎকার দিচ্ছেন পেসার হাসান মাহমুদ। ছবিটি তোলা হয়েছে তৃতীয় দিনের খেলা শুরুর আগে।
শামসুল হক
২ / ১৬
মিরাজ–হাসানের জুটি থেকে এসেছে গুরুত্বপূর্ণ ৪৬ রান।
শামসুল হক
৩ / ১৬
হাসানের ৯২ বলে ১৪ রানের ইনিংসটিও ভুলবেন না!
শামসুল হক
৪ / ১৬
বাউন্সার? দেখেই বোঝা যাচ্ছে তাইজুল ‘আগ্রহী নন’।
শামসুল হক
৫ / ১৬
মিরাজের এই শটে কী পেয়েছে বাংলাদেশ?
শামসুল হক
৬ / ১৬
চোখে চোখ রেখে লড়াই! মিরাজ যেভাবে ব্যাটিং করেছেন তাতে কামিন্সের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই হতেই পারে।
শামসুল হক
৭ / ১৬
মিরাজের ৬৫ রানের ইনিংস বাংলাদেশকে এনে দিয়েছে ২০০ রানের বেশি লিড।
শামসুল হক
৮ / ১৬
মিরাজ–তাসকিনের মুখে হাসিই তো থাকার কথা! ৮ উইকেটে ৪১৭ রান তুলে লাঞ্চে যাচ্ছিলেন দুজন।
শামসুল হক
৯ / ১৬
মিরাজের ক্যাচ মিস করেন ট্রাভিস হেড।
শামসুল হক
১০ / ১৬
জয় ছাড়া কিছুই ভাবার সুযোগ নেই—মুশফিক কি দলকে এটাই বলছেন।
শামসুল হক
১১ / ১৬
বোল্ড হওয়ার পর স্টাম্পের বেল গুছিয়ে রাখছেন হতাশ ট্রাভিস হেড।
শামসুল হক
১২ / ১৬
তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণির নিখুঁত উপস্থাপন।
শামসুল হক
১৩ / ১৬
লাবুশেনকে বোল্ড করার পর তাইজুলকে ঘিরে দুই ওপেনার সাদমান ও তানজিদের উদ্যাপন।
শামসুল হক
১৪ / ১৬
তাইজুলকে কী বলছেন মুশফিকুর রহিম।
শামসুল হক
১৫ / ১৬
তৃতীয় দিনের খেলা শেষে মাঠ ছাড়ছেন ইবাদত–হাসানরা।
শামসুল হক
১৬ / ১৬
এক ফ্রেম তিন কিংবদন্তি—অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক ওয়াহ ও অ্যালিসা হিলি।
শামসুল হক
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন