একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের সমন্বয়ে গঠিত রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দশম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। একীভূত হওয়া এক্সিম ব্যাংক টাওয়ারে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমীন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ, পরিচালক মো. খান সুবায়েল বিন রফিক, আসমা আখতার, কে এম জাকারিয়া এবং মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, ইউনিয়ন ব্যাংকের প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম, গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. মোকসুদুজ্জামান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম।
সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের বর্তমান সামগ্রিক অবস্থা পর্যালোচনা করা হয় এবং ব্যাংকটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা চলে। একইসঙ্গে সভায় বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনাও পাস করা হয়েছে।