পল্লী বিদ্যুৎ সমিতির শিক্ষানবিশ লাইনম্যান পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৪ আগস্ট (শুক্রবার) এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) গতকাল (বুধবার) জারি করা এক বিজ্ঞপ্তিতে এই স্থগিতকরণের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘অনিবার্য কারণবশত’ ১৪ আগস্ট অনুষ্ঠিতব্য শিক্ষানবিশ লাইনম্যান পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।