আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম সতর্ক করে জানিয়েছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা যদি নিজ দলের মনোনীত প্রার্থীর বাইরে অন্য কাউকে ভোট প্রদান করেন, তবে তারা তাদের সংসদ সদস্য পদ হারাবেন।
অন্যদিকে, নির্বাচন প্রক্রিয়াকে আরও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
প্রার্থী হিসেবে ১১-দলীয় ঐক্য কর্নেল (অব.) অলি আহমদকে এবং বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করেছে বলে জানা গেছে। নির্ধারিত ওইদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।