২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে গণিত বিষয়ের সপ্তম অধ্যায় 'ব্যবহারিক জ্যামিতি' থেকে গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকার সিনিয়র শিক্ষক মো. ফারুক হোসেন এই প্রশ্নগুলো প্রণয়ন করেছেন।
শিক্ষার্থীদের অনুশীলনের জন্য প্রশ্নগুলো নিচে দেওয়া হলো:
১. একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং 10 সেমি হলে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য নিচের কোনটি?
ক. 5 সেমি খ. 6 সেমি গ. 8 সেমি ঘ. 14 সেমি
২. একটি রম্বস আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন?
ক. 2টি খ. 3টি গ. 4টি ঘ. 4টি
৩. শুধু পরিসীমা দেওয়া থাকলে কোনটি আঁকা যায়?
ক. রম্বস খ. ট্রাপিজিয়াম গ. বর্গ ঘ. আয়তক্ষেত্র
নিচের তথ্যের আলোকে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
"একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 সেমি এবং অপর দুই বাহুর অন্তর 17 সেমি।"
৪. ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত সেমি?
ক. 7 খ. 8 গ. 9 ঘ. 11
৫. BC = 10 সেমি হলে, DE = কত? অপর বাহুটির দৈর্ঘ্য কত সেমি?
ক. 5 সেমি খ. 7 সেমি গ. 21 সেমি ঘ. 24 সেমি
নিচের তথ্যের আলোকে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
"একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 3:4:5 এবং পরিসীমা 24 সেমি।"
৬. ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গসেমি?
ক. 18 খ. 24 গ. 30 ঘ. 40
৭. ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ?
ক. সমবাহু খ. সমদ্বিবাহু গ. সূক্ষ্মকোণী ঘ. সমকোণী
৮. পরিসীমা ও একটি কোণের মান দেওয়া থাকলে কোনটি আঁকা যায়?
ক. রম্বস খ. ট্রাপিজিয়াম গ. বর্গ ঘ. আয়তক্ষেত্র
৯. শুধু দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে িনচের কোনটি আঁকা যায়?
ক. রম্বস খ. ট্রাপিজিয়াম গ. সামান্তরিক ঘ. আয়তক্ষেত্র
১০. একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যায়?
ক. রম্বস খ. সামান্তরিক গ. বর্গ ঘ. আয়ত
১১. একটি ত্রিভুজ আঁকতে প্রয়োজন—
i. তিনটি বাহু
ii. দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ
iii. দুইটি কোণ এবং সংলগ্ন বাহু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. একটি বিষমবাহু চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত?
ক. 180° খ. 270° গ. 360° ঘ. 450°
১৩. সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে একটি সামান্তরিক আঁকা সম্ভব?
ক. 6 খ. 5 গ. 4 ঘ. 3
১৪. সমকোণী ত্রিভুজ আঁকা যাবে যদি—
i. অতিভুজ দেওয়া থাকে
ii. সমকোণ–সংলগ্ন একটি বাহু এবং অতিভুজ ও অপর বাহুর অন্তর দেওয়া থাকে
iii. অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. একটি বর্গ ও আয়তের ক্ষেত্রফল সমান হলে এবং বর্গের বাহু 6 সেমি এবং আয়তের দৈর্ঘ্য 9 সেমি হলে প্রস্থ কত সেমি?
ক. 3 খ. 4 গ. 5 ঘ. 6
১৬. একটি ত্রিভুজের তিন কোণের সম্ভাব্য মান—
i. 59°, 60°, 61°
ii. 50°, 60°, 70°
iii. 59°, 60°, 61°
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তরসমূহ:
১. গ, ২. ক, ৩. গ, ৪. ক, ৫. ঘ, ৬. খ, ৭. ঘ, ৮. ক, ৯. ঘ, ১০. গ, ১১. ঘ, ১২. গ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. খ, ১৬. ক।