২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে 'বাংলাদেশ ও বিশ্বপরিচয়' বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু সত্য-মিথ্যা প্রশ্নের একটি সংকলন প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের আলোকে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই নির্দেশিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান শিক্ষার্থীদের জন্য যে প্রশ্ন ও উত্তরগুলো প্রস্তুত করেছেন, তা নিচে দেওয়া হলো:
১. জলবায়ু হলো দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় অবস্থা। উত্তর: সত্য।
২. আবহাওয়া ও জলবায়ু একই বিষয়। উত্তর: মিথ্যা।
৩. জলবায়ু নির্ধারণে ৩০–৩৫ বছরের তথ্য বিবেচনা করা হয়। উত্তর: সত্য।
৪. কয়লা একটি নবায়নযোগ্য জ্বালানি। উত্তর: মিথ্যা।
৫. জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার জলবায়ু পরিবর্তনের কারণ। উত্তর: সত্য।
৬. কার্বন ডাই–অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। উত্তর: সত্য।
৭. জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ে। উত্তর: সত্য।
৮. সৌরশক্তি পরিবেশবান্ধব শক্তি। উত্তর: সত্য।
৯. বন উজাড় করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না। উত্তর: মিথ্যা।
১০. বিদ্যুৎ অপচয় করা পরিবেশের জন্য ভালো। উত্তর: মিথ্যা।
১১. গাছপালা কার্বন ডাই–অক্সাইড শোষণ করে। উত্তর: সত্য।
১২. প্লাস্টিকের ব্যবহার বাড়ানো পরিবেশের জন্য উপকারী। উত্তর: মিথ্যা।
১৩. জলবায়ু পরিবর্তনের ফলে খরা দেখা দিতে পারে। উত্তর: সত্য।
১৪. পুনর্ব্যবহার পরিবেশ রক্ষায় সাহায্য করে। উত্তর: সত্য।
১৫. জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাদ্যসংকটের কোনো সম্পর্ক নেই। উত্তর: মিথ্যা।
১৬. সাইকেল ব্যবহার করলে দূষণ কমে। উত্তর: সত্য।
১৭. গাছ কাটা জলবায়ু পরিবর্তন কমাতে সাহায্য করে। উত্তর: মিথ্যা।
১৮. নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো উচিত। উত্তর: সত্য।
১৯. পরিবেশ সংরক্ষণ করা শুধু সরকারের দায়িত্ব। উত্তর: মিথ্যা।
২০. জলবায়ু পরিবর্তন রোধে সবাইকে সচেতন হতে হবে। উত্তর: সত্য।