বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হতে যাচ্ছে। বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছে যে, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মনোনয়ন চূড়ান্ত করেছেন।

সূত্রগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় মনোনয়নপত্রে প্রার্থীর সম্মতিসূচক স্বাক্ষর অথবা একটি লিখিত সম্মতি বিবৃতি প্রদান করতে হয়। মির্জা ফখরুল গত শনিবার ওই বিবৃতিতে সই করেছেন বলে জানা গেছে।