ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় সিদ্দিক মাতুব্বর নামে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুরে ফরিদপুর শহরের কোর্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিদ্দিক মাতুব্বর বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের বাসিন্দা এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান মুক্তকণ্ঠকে জানান, "বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় সিদ্দিক মাতুব্বরকে কোর্টপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।"
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।