স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে থাকা ৩৪ হাজার ৭১৪টি শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। জনস্বার্থে এসব পদে দ্রুত নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
.৫০তম বিসিএসে মৌখিক পরীক্ষার সময়োপযোগী প্রস্তুতিতে যে ১০ পরামর্শ .চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের মানবসম্পদ তথ্যব্যবস্থা (এইচআরআইএস) অনুযায়ী ১১ থেকে ১৬তম গ্রেডে ২০ হাজার ৮১৬টি এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১৩ হাজার ৩৮৯টি পদ বর্তমানে শূন্য রয়েছে। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা ৩৪ হাজার ৭১৪।
.এসব পদ দেশের বিভাগীয় কার্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সদর হাসপাতাল, ১০০, ২৫০ ও ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে।
.পিএসসির সদস্য এখন ২০: এবার কি কাটবে নিয়োগের দীর্ঘসূত্রতা.স্বাস্থ্যসেবা বিভাগ বলেছে, জনবল–সংকটের কারণে স্বাস্থ্যসেবার ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই জনস্বার্থে শূন্য পদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
.এসএসসি ও সমমানের ফলাফল কাল সকাল ১০টায়, যেভাবে পাবে পরীক্ষার্থীরা