রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কার্যালয় থেকে এই মনোনয়নপত্রগুলো সংগ্রহ করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এছাড়া আরও একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে তাঁরা কার জন্য এই মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেছেন, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।