বরগুনায় ২০টি ইয়াবাসহ সুমন মৃধা নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটক ব্যক্তি জুলাই গণ-অভ্যুত্থানের আহত বা গেজেটভুক্ত একজন ‘জুলাইযোদ্ধা’ বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুমন মৃধা বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের আব্দুর রহিম মৃধার ছেলে। গতকাল শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকার দফাদার বাড়ির সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশের একটি টহল দল। তল্লাশির সময় তার কাছ থেকে ২০টি ইয়াবা উদ্ধার করা হয়।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. সাজ্জাত হোসেন বলেন, "আটক সুমন মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ডিবির পক্ষ থেকে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।"