পাঁচ দিনের সরকারি সফরে গতকাল শনিবার দক্ষিণ সুদান ও আবেই পৌঁছেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সফর চলাকালীন সেনাপ্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবেন।

এছাড়া তিনি উভয় এলাকার রাষ্ট্রীয় এবং মিশন-সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রয়োজনীয় মতবিনিময় করবেন বলে জানা গেছে।