সুশান্ত মজুমদারের লেখনীতে ফুটে উঠেছে এক গভীর বিষাদ ও অন্তদ্বন্দ্ব। তাঁর ‘স্বগতোক্তি/দুই’ কবিতায় কবি লিখেছেন,

“ত্রাণ চাই, পরিত্রাণ—অস্ফুট দীন স্বরে বলেনীলকণ্ঠ ভীরু মলিন এখন।নষ্ট-ভ্রষ্ট কৃষ্ণময় ত্রাসেফোটার নিজস্ব নিয়মচলে গেছে শুকনো পাতার আড়ালে।—ওই তো নিঃশব্দে ভ্রুকুটির তাপবিরোধী ছায়ার প্রতাপতাই, ফুটন্ত প্রভা থেকে খসে যায়স্বচ্ছ বিকাশ।হে নীলকণ্ঠ, আজ বড় বেশি মেঘময়এই সহজ হৃদয়, নিখিল নীলিমাও।”