মধ্যপন্থী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে গঠিত 'সমমনা জোট' খুব শীঘ্রই তাদের ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। আজ শনিবার (৮ আগস্ট) বেলা ৩টায় ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএলডিপির চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ নুরুল ইসলাম এবং পিপলস লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, জোটের আদর্শ, উদ্দেশ্য এবং করণীয় বিষয়গুলো খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এছাড়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আরও কিছু রাজনৈতিক দল এই সমমনা জোটে অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানানো হয়েছে।