কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় পুনরায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে কুমিল্লার একটি আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবন থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই।