বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯৫ বিএএফএ কোর্সের অধীন ৪ ক্যাটাগরিতে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: অফিসার ক্যাডেট

পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

শিক্ষাগত যোগ্যতা

.আমেরিকার এফএলটিএ প্রোগ্রাম, আবেদন আইইএলটিএস ৭ স্কোরে .

শাখা

১. জিডি (পি): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ–৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড-‘এ’।

২. ইঞ্জিনিয়ারিং: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ–৪.৫০ এবং পদার্থ, রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড- ‘এ’।

৩. লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজি: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ–৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড-‘এ’।

** লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটি ওরলজি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে।

৪. এডমিন: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় যেকোনো শাখায় ন্যূনতম জিপিএ–৪.৫০।

.

বৈবাহিক অবস্থা

অবিবাহিত/অবিবাহিতা (বিপত্নীক/বিধবা/বিবাহবিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।

বয়স

২০ ডিসেম্বর ২০২৬ তারিখে ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর।

শারীরিক যোগ্যতা

উচ্চতা:

পুরুষ প্রার্থী: কমপক্ষে ৬৪ ইঞ্চি।

মহিলা প্রার্থী: জিডি (পি): কমপক্ষে ৬৩ ইঞ্চি, অন্যান্য শাখা: কমপক্ষে ৬২ ইঞ্চি।

বুকের মাপ:

পুরুষ প্রার্থী: কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি।

মহিলা প্রার্থী: কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি।

ওজন:

বয়স ও উচ্চতানুযায়ী।

.

প্রার্থীর জন্য অযোগ্যতা/অন্যান্য শর্তাবলি

১। সেনা/নৌ/বিমানবাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় অবসর গ্রহণ:

২। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি) এ দুবার স্ক্রিন্ড-আউট অথবা দুবার প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ড-আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে);

৩। যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত

৪। সিএমবি অথবা আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত;

৫। প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। ১৮ বছর বয়সের পর ল্যাসিক করা হলে, ল্যাসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা/স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডি (পি) শাখার জন্য ১ বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম ৬ মাস অতিবাহিত হতে হবে।

৬। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।

.

বেতন–ভাতা

প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০,০০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন।

প্রশিক্ষণ/কমিশন

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে ৩ বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ‘ফ্লাইং অফিসার’ পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশনপ্রাপ্তির পরবর্তী ১ বছরসহ মোট ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

ওয়েবসাইটে ‘Apply Now’-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৫ সেপ্টেম্বর ২০২৬

বিস্তারিত দেখুন এই ঠিকানায়