আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। পরিবর্তে লটারির মাধ্যমে এই শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণিতে আগের মতোই ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

পাশাপাশি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।