আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে আর কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক এই তথ্য নিশ্চিত করেছেন।
একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা বাতিল করা হলেও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণিতে আগের মতোই ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
পাশাপাশি তিনি আরও জানান, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।