শেখ হাসিনার পতনের আগে ও পরে তাঁর ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের প্রায় সবাই দেশ ছেড়ে পালিয়েছেন। জানা গেছে, শেখ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা গ্রেপ্তার হওয়া এড়াতে সক্ষম হয়েছেন। অথচ শেখ হাসিনার টানা সাড়ে ১৫ বছরের শাসনামলে এই পরিবারের সদস্যরা ক্ষমতা প্রয়োগের শীর্ষ পর্যায়ে অবস্থান করছিলেন। এই পরিবার বা শেখ হাসিনার আত্মীয়স্বজনদের মধ্যে প্রায় দুই ডজন ব্যক্তি মন্ত্রী পদমর্যাদা, সংসদ সদস্য কিংবা গুরুত্বপূর্ণ দলীয় দায়িত্বে থেকে সরকারের বিভিন্ন সুবিধা ভোগ করেছেন।