ফরিদপুরের বোয়ালমারীতে এক বৃদ্ধার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই বৃদ্ধার বয়স ৭০ বছর। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন এবং বাড়িতে একাই থাকেন। মঙ্গলবার সকালে প্রতিবেশী সরোয়ার (৩৫) নামের এক যুবক ওই বৃদ্ধার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেয় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় বৃদ্ধার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। তবে সেই সুযোগে সরোয়ার পালিয়ে আত্মগোপন করে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, "খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"