নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ১১ ক্যাটাগরির আওতায় ১৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনকারীদের জন্য আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট ২০২৬।

নিয়োগের জন্য বিভিন্ন পদের বিবরণ নিম্নরূপ:

১. পদের নাম: বুক সর্টার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ১২,৮৭০–১,২৮৭–৩২,১৭৫ টাকা।

২. পদের নাম: গেটকিপার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ৮,৮৪৯–৮৮৫–২২,১২৩ টাকা।

৩. পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: ১২,৮৭০–১,২৮৭–৩২,১৭৫ টাকা।

৪. পদের নাম: ইলেকট্রিশিয়ান হেল্পার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ৮,৮৪৯–৮৮৫–২২,১২৩ টাকা।

৫. পদের নাম: এইচভিএসি টেকনিশিয়ান
পদসংখ্যা: ৩
গ্রেড ও বেতন স্কেল: ১২,৮৭০–১,২৮৭–৩২,১৭৫ টাকা।

৬. পদের নাম: এইচভিএসি টেকনিশিয়ান হেল্পার
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: ৮,৮৪৯–৮৮৫–২২,১২৩ টাকা।

৭. পদের নাম: লিফট টেকনিশিয়ান
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ১২,৮৭০–১,২৮৭–৩২,১৭৫ টাকা।

৮. পদের নাম: লিফট অপারেটর
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল: ৮,৮৪৯–৮৮৫–২২,১২৩ টাকা।

৯. পদের নাম: প্লাম্বার অ্যান্ড স্যানিটারি টেকনিশিয়ান
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ১২,৮৭০–১,২৮৭–৩২,১৭৫ টাকা।

১০. পদের নাম: প্লাম্বার অ্যান্ড স্যানিটারি টেকনিশিয়ান হেল্পার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ৮,৪৯২–৮৪৯–২১,২২৯ টাকা।

১১. পদের নাম: এসটিপি হেল্পার
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: ৮,৪৯২–৮৪৯–২১,২২৯ টাকা।

আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সাদা কাগজে নিজ হাতে লিখিত আবেদনপত্র ‘পরিচালক (প্রশাসন), নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্লট নং-১৫, ব্লক-বি, বসুন্ধরা, ঢাকা-১২২৯’ ঠিকানায় পাঠাতে হবে।