সংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, ৪ আগস্ট রাতে একপর্যায়ে সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান শেখ হাসিনার সঙ্গে আলাদা করে কথা বলেন। এসময় শেখ রেহানা ছিলেন উপস্থিত। সেনাপ্রধানের কথায়—‘স্যার, আপনার হাতে আর সময় নেই।’ তিনি শেখ হাসিনাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সমাধানের পথ খোঁজার পরামর্শও দেন।