এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি মোট ৭ ক্যাটাগরির পদে লোক নিয়োগ দেবে। তবে বিজ্ঞপ্তিতে পদের সংখ্যার কথা উল্লেখ করা হয়নি। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ ৭ আগস্ট ২০২৬।

নিয়োগপ্রাপ্তদের পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা নিচে দেওয়া হলো:

১. অধ্যাপক: মেডিসিন, গাইনোকোলজি ও অবস্টেট্রিকস, সার্জারি, চর্ম ও যৌন, অর্থোপেডিক সার্জারি, কার্ডিওলজি, হেমাটোলজি এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের জন্য এমবিবিএস এবং এমডি/এফসিপিএস/এমএস/এমফিল ডিগ্রি প্রয়োজন।

২. সহযোগী অধ্যাপক: সার্জারি, গাইনোকোলজি ও অবস্টেট্রিকস, নেফ্রোলজি, ইএনটি, এনাটমি, কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ, ফরেনসিক মেডিসিন এবং প্যাথলজি বিভাগের জন্য এমবিবিএস এবং এমডি/এফসিপিএস/এমএস/এমফিল ডিগ্রি চাওয়া হয়েছে।

৩. সহকারী অধ্যাপক: মেডিসিন, সার্জারি, চর্ম ও যৌন, অর্থোপেডিক সার্জারি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি ও থেরাপিউটিকস, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, গ্যাসট্রোএন্টেরোলজি, রিউম্যাটোলজি, ভাস্কুলার সার্জারি, এন্ডোক্রাইনোলজি এবং নিউক্লিয়ার মেডিসিন বিভাগের জন্য এমবিবিএস এবং এমডি/ ডি-অর্থো/এফসিপিএস/এমএস/এমফিল/ডিডিভি/ডিএ/এমপিএইচ/ডিসিএইচ ডিগ্রি প্রয়োজন।

৪. আর এস/আরপি: মেডিসিন, সার্জারি এবং গাইনোকোলজি ও অবস্টেট্রিকস বিভাগের জন্য এমবিবিএস এবং এমডি/এমএস/এফসিপিএস ডিগ্রি আবশ্যক।

৫. রেজিস্ট্রার: মেডিসিন, সার্জারি এবং গাইনোকোলজি ও অবস্টেট্রিকস বিভাগের জন্য এমবিবিএস ডিগ্রি প্রয়োজন। এক্ষেত্রে এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে।

৬. সহকারী রেজিস্ট্রার: মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি ও অবস্টেট্রিকস, নবজাতক ও শিশু, চক্ষু এবং অর্থোপেডিক সার্জারি বিভাগের জন্য এমবিবিএস ডিগ্রি প্রয়োজন। এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে।

৭. মেডিকেল অফিসার: মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি ও অবস্টেট্রিকস, ইউরোলজি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি এবং পেডিয়াট্রিক অ্যান্ড এনআইসিইউ বিভাগের জন্য এমবিবিএস ডিগ্রি প্রয়োজন। এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্রসহ ‘অধ্যক্ষ’ বরাবর আবেদন করতে হবে। এছাড়া পদের নাম উল্লেখ করে ই-মেইলের ([email protected]) মাধ্যমেও আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনের শেষ তারিখ ৭ আগস্ট ২০২৬।