শুভসন্ধ্যা। আজ মঙ্গলবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর মুক্তকণ্ঠ অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন মুক্তকণ্ঠ অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

.

জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষক ও নাগরিক সমাজের প্রকাশ্য উপস্থিতির অন্যতম মুখ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। গণ-অভ্যুত্থান ও অভ্যুত্থান-পরবর্তী সরকার গঠনের অনেক ঘটনারই তিনি প্রত্যক্ষদর্শী। এসব নিয়ে তিনি কথা বলেছেন মুক্তকণ্ঠের সঙ্গে। বিস্তারিত পড়ুন...

.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, শিবির, ছাত্রশক্তির সংঘর্ষের ঘটনার জেরে ন্যাশনাল মেডিকেলের সামনে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেখানে উভয় পক্ষের নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতা-কর্মীদেরও সেখানে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিস্তারিত পড়ুন...

.

বিধ্বংসী বলে বিবেচিত বড় গ্রহাণুর সঙ্গে পৃথিবীর ভয়াবহ সংঘর্ষ এড়াতে সবচেয়ে কার্যকর পদ্ধতি আবিষ্কারের দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, একটি বড় গ্রহাণুর ভেতর পারমাণবিক বিস্ফোরক পুঁতে বিস্ফোরণ ঘটানোই এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর পদ্ধতি। বিস্তারিত পড়ুন...

.

ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। সান্তোসের সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। এরপর ক্লাবে থাকবেন, অন্য কোথাও যাবেন, নাকি ফুটবলকেই বিদায় জানাবেন, সেই সিদ্ধান্ত তখনই নেবেন বলে জানিয়েছেন নেইমার। বিস্তারিত পড়ুন...

.

কাজ করতে গিয়ে ববিতা জড়ান প্রেমের সম্পর্কে। সহশিল্পী নায়কদের মধ্যে ববিতার প্রেমের সম্পর্ক জোরালোভাবে উচ্চারিত হয় একজনের সঙ্গে। চলচ্চিত্র সমালোচকদের মতে, সে সময়ের সবচেয়ে সুদর্শন, স্মার্ট ও স্টাইলিশ নায়ক হিসেবে পরিচিত জাফর ইকবাল। এই নায়কের সঙ্গে প্রেমের কথা অকপটে স্বীকারও করেছেন বরেণ্য এই অভিনয়শিল্পী। বিস্তারিত পড়ুন...