সাইবার প্রতারণা, ফেসবুক আইডি হ্যাক, অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্য ফাঁস কিংবা ভুয়া তথ্য ছড়ানোর মতো অপরাধের অভিযোগ এখন থেকে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মের মাধ্যমেই জানাতে পারবেন নাগরিকেরা। সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম (সিআইআরএস) নামের এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে অভিযোগ গ্রহণ, সংশ্লিষ্ট সংস্থায় প্রেরণ এবং অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে সিআইআরএস-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।