গণতন্ত্র আদায়ের লক্ষ্যে দীর্ঘ ১৭ বছরের অনিবার্য সংগ্রাম এবং রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ৩টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় দলের বিভিন্ন স্তরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।