জনপ্রশাসনের উচ্চপর্যায়ের পদগুলোতে আবারও রদবদলের প্রস্তুতি চলছে। চলতি মাসেই মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হতে যাচ্ছে।

এদিকে, চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার কারণে গত ৩০ জুলাই গৃহায়ণ ও গণপূর্তসচিব নজরুল ইসলামের পদটি শূন্য হয়েছে। এছাড়া বদলির কারণে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের পদটি বর্তমানে খালি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের পদটি শূন্য রয়েছে। আগামী অক্টোবরে অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের অবসরে যাওয়ার কথা রয়েছে।