রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজুর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ও ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।
সোমবার (৩ আগস্ট) তিনি হাসপাতালে গিয়ে সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজুর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময়ে তার চিকিৎসার বর্তমান অগ্রগতি এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন ডা. মনোয়ারুল কাদির। তিনি সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজুর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।
সফরকালীন সময়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বারডেম শাখার সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।