হামে আক্রান্ত শিশুদের শরীরে এডিনো ভাইরাস শনাক্ত হওয়ায় জটিলতা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এই দ্বৈত সংক্রমণের ফলে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসাধীন হাম আক্রান্ত বেশ কিছু শিশুর স্বাস্থ্য পরীক্ষায় এই এডিনো ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। চিকিৎসকদের মতে, বর্তমান হামের পরিস্থিতি বিশ্লেষণে এডিনো ভাইরাসের প্রভাবের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া প্রয়োজন।
শিশু হাসপাতালের কর্তৃপক্ষ ইতিমধ্যে এই উদ্বেগের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।