সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বলে খবর পাওয়া গেছে। তবে এই তথ্যের বিষয়ে বাংলাদেশ পুলিশ কিংবা দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত ঘোষণা দেয়নি।
এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষ অথবা ইন্টারপোলের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্টরা বেনজীর আহমেদের মুক্তির সম্ভাবনা একেবারে উড়িয়ে না দিলেও জানিয়েছেন, ছুটির কারণে যোগাযোগ প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে।
অন্যদিকে, বেনজীরের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে, গত বৃহস্পতিবার তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ আরও বেশ কিছু মামলায় সাবেক এই আইজিপি অভিযুক্ত।