রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপের পরীক্ষা-নিরীক্ষা এখন শেষ পর্যায়ে। আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি চলছে। তবে এই বিদ্যুৎ সরবরাহের আগে প্রতিটি পরীক্ষার ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে অনুমোদন প্রদান করবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
জানা গেছে, গত ১২ মে প্রথম ইউনিটের চুল্লিপাত্রে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানোর কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে চলমান পরীক্ষা-নিরীক্ষার কাজগুলো সফলভাবে শেষ হলে চুল্লিতে নিয়ন্ত্রিত বিভাজন বিক্রিয়া শুরু করা হবে।