উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতা ও মেলিইয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একমাত্র আফ্রিকান স্থলসীমান্ত। উন্নত জীবনের প্রত্যাশায় অভিবাসনপ্রত্যাশীদের এই সীমান্ত পার হওয়ার চেষ্টা সেখানে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

দক্ষিণ মরক্কোর হামজা জানান, দারিদ্র্য, বেকারত্ব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইউরোপের ঝলমলে জীবনের ভুল চিত্র দেখে হতাশাগ্রস্ত হয়ে তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে স্পেনে পাড়ি জমাচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা মূলত অর্থনৈতিক অসন্তোষ এবং দমন-পীড়নের বিরুদ্ধে এক ধরনের রাজনৈতিক প্রতিবাদ। মরক্কোর তরুণরা নিজেদের জীবনকে 'বৃথা' মনে করে এই বিপজ্জনক পথ বেছে নিচ্ছেন বলে মনে করা হচ্ছে।