কবিতা
বৃষ্টির কোরাস
লেখা: পারভেজ আহসান
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০১:৩০
অলংকরণ: অশোক কর্মকার। গ্রাফিকস: মুক্তকণ্ঠ
বৃষ্টিতে সংগীতমগ্ন পুকুর—
নদীতে মাছের উজান যাত্রা,
জলে জলে ডিমের ভাঙন।
ভেজা মাটির ঘ্রাণ,
অঙ্কুরোদ্গম—
শালবনে সবুজ উৎসব।
কেবল চোখের ভেতর জলতেষ্টা
মরুময়তা।