তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রাজশাহী বিভাগের জয়পুরহাট ও নওগাঁর নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, "তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদার করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে এ সভায় আলোচনা হয়েছে।"
বৈঠকে জয়পুরহাট ও নওগাঁ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি তৃণমূলের বিভিন্ন সমস্যা ও বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়েছে বলে জানা গেছে।