বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপের ফলে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ পুনরায় পুরোনো উদ্যোক্তাদের হাতে ফিরে এসেছে। সরকারের উচ্চপর্যায়ের ইচ্ছায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর ফলে ব্যাংকটির নতুন পর্ষদে এমন কিছু ব্যক্তির অন্তর্ভুক্তি ঘটেছে, যারা এর আগে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ছিলেন।

তবে পরিচালক নিয়োগের মাত্র দুই দিনের মাথায় দুজন সদস্যকে পর্ষদ থেকে সরিয়ে দিতে হয়েছে। নতুনভাবে পর্ষদ পুনর্গঠনের পর ব্যাংকটির মূল নিয়ন্ত্রণ এখন চট্টগ্রামভিত্তিক কেডিএস গ্রুপের অধীনে চলে এসেছে। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে কেডিএস গ্রুপ আল-আরাফাহ্‌র পাশাপাশি ন্যাশনাল ব্যাংকের দায়িত্বেও ছিল এবং এই দুটি ব্যাংকের কার্যক্রমেই তাদের সঙ্গে এস আলম গ্রুপের সম্পৃক্ততা ছিল।