দীর্ঘ ২৪ বছর পর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের সহ-আয়োজক হিসেবে যুক্ত হয়েছে নামিবিয়াও। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপের জন্য ১২টি আয়োজক শহরের তালিকা চূড়ান্ত করেছে।

টুর্নামেন্টের মোট ৫৪টি ম্যাচের সিংহভাগ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে। এই শহরগুলো হলো—জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবারা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল ও ব্লুমফন্টেইন। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ওয়ান্ডারার্স অথবা নিউল্যান্ডস মাঠে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।