হবিগঞ্জ ও সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর রাস্তায় মশাল মিছিল করেছে দলটির ঢাকা মহানগর শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে এই মশাল মিছিলটি শুরু হয়। মিছিলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মিছিল চলাকালীন নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিশেষ করে হবিগঞ্জে ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরীর ওপর হামলার বিচার দাবি করে তারা ‘আলিফ চৌধুরীর চোখ ফিরিয়ে দাও’ স্লোগান দেন।

মশাল মিছিলের মাধ্যমে হবিগঞ্জ ও সিলেটে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।