আগস্ট মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতেCSS জানানো হয়েছে, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। সেই অনুযায়ী, আগস্ট মাসজুড়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা নির্ধারিত থাকবে।
এর আগে গত ৩০ জুন জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জ্বালানি তেলের বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছিল।