হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলায় গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরীর (১৯) বাঁ চোখের দৃষ্টিশক্তি আর ফিরবে না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

পোস্টে মাহমুদা মিতু বলেন, ‘ছাত্রদলের সন্ত্রাসীর রড দিয়ে আঘাত করা আলিফের অপারেশন শেষ হয়েছে মাত্র। বাম চোখের আলো আর কোনো দিন ফিরবে না।’