খুব অল্প সময়ের ব্যবধানে চট্টগ্রামের অপরাধ জগতে প্রভাবশালী হয়ে উঠেছেন মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ব্যবসায়ী, প্রবাসী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের বিদেশি নম্বর থেকে ফোন করে কোটি কোটি টাকা চাঁদা দাবি করার পাশাপাশি একের পর এক হত্যা, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বারবার তাঁর নাম সামনে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাত্র কয়েক বছরের মধ্যে ডেভিড ইমনের বিরুদ্ধে মোট ১৫টি মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের মতে, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের হয়ে বর্তমানে চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দেওয়া দুই ব্যক্তির একজন হলেন এই ডেভিড ইমন।