লামিনে ইয়ামালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জনের ধারাবাহিকতা থামছেই না। কে তাঁর প্রেমিকা, সম্পর্ক নিয়ে কারও মন্তব্য কোথায় যাচ্ছে—এমন প্রশ্নঘেরা কথাবার্তার ভেতর এবার নতুন একটি গুঞ্জন ছড়িয়েছে।

শোনা যাচ্ছে, ১৯ বছর বয়সী ইয়ামাল নাকি বাবা হতে চলেছেন। তবে এই দাবি কতটা সত্য—তা নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য আসেনি। গুঞ্জনের সূত্র হিসেবে বলা হচ্ছে, ইয়ামালের বর্তমান প্রেমিকা ইনেস গার্সিয়া নিজের টিকটক অ্যাকাউন্টে গর্ভধারণ সংক্রান্ত একটি ভিডিও রি-পোস্ট করেন। ওই পোস্ট ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক মাধ্যমে কৌতূহল বাড়ে।

গর্ভধারণের ভিডিওতে কী ছিল
ভিডিওটিতে গর্ভবতী নারীদের ছবি দেখানো হয়। এতে একটি আবেগঘন বার্তা ছিল, ‘অন্য একটি হৃদয়কে নিজের গর্ভে ধারণ করার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না।’ পোস্টটি দেখার পর ভক্তদের মধ্যে প্রশ্ন ওঠে—এটি কি কোনো ইঙ্গিত, নাকি ইনেস কেবল ভিডিওটি পছন্দ করে শেয়ার করেছেন।

এ বিষয়ে নিশ্চিত তথ্য নেই
এখন পর্যন্ত লামিনে ইয়ামাল বা ইনেস গার্সিয়া—কারও পক্ষ থেকেই গর্ভধারণ নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেওয়া হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গ্রাউন্ড নিউজ ও দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, ইয়ামাল বাবা হচ্ছেন—এটা নিশ্চিত করে বলার মতো কোনো প্রমাণ নেই।

কে এই ইনেস গার্সিয়া
স্পেনের সেভিয়া শহরে জন্ম নেওয়া ইনেস গার্সিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত। বর্তমানে টিকটকে তাঁর ৫ লাখের বেশি ফলোয়ার রয়েছে, আর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ১ লাখ ৫০ হাজারের বেশি। এসব প্ল্যাটফর্মে তিনি নিয়মিত বিভিন্ন পোশাকের সাজগোজ, নতুন ফ্যাশন ধারা, ভ্রমণ ও লাইফস্টাইল নিয়ে ভিডিও শেয়ার করেন।

ইয়ামালের সঙ্গে পরিচয় ও সম্পর্কের সূত্রপাত
সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের পর থেকেই দুজনের মধ্যে যোগাযোগ শুরু হয়। তবে কিছুদিন আগে একটি ইন্টারনেট গুঞ্জন ছড়িয়েছিল—ইনেসের ব্যাংক কার্ড রিজেক্ট হওয়ার পর একটি স্টোরে ইয়ামালের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। ইনেস নিজেই এই কথাটি ভুয়া বলে উড়িয়ে দেন। তিনি জানান, সরাসরি সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের মাধ্যমেই তাঁদের সম্পর্ক গড়ে ওঠে এবং জনসমক্ষে আসার বেশ কয়েক মাস আগে থেকেই তাঁরা গোপনে প্রেম করছিলেন।