বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতের ৮টি ক্যাটাগরির পদের জন্য নির্ধারিত আগামী ৩১ জুলাইয়ের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাতে পিএসসি সচিবালয়ের উপসচিব মো. ওয়াশীমুল বারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "অনিবার্য কারণবশত পিএসসি সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ১৩তম থেকে ১৬তম গ্রেডের কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী ও টেলিফোন অপারেটর- এ আট ক্যাটাগরির পদের ৩১ জুলাইয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।"
স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।