আগামী আগস্ট মাসেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের পরিকল্পনা করছে সরকার। সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একটি সূত্র থেকে জানা গেছে, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের জন্য অপেক্ষা না করে আগস্টের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহেই এই নির্বাচন সম্পন্ন হতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা চলছে। এর আগে বেশ কিছু নাম আলোচনায় থাকলেও বর্তমানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।
অস্ট্রেলিয়াকে হারিয়ে ১–০ এগিয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অভিনন্দন
১৬ আগস্ট, ২০২৬ এ ৬:১৬ অপরাহ্ণ