হবিগঞ্জে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলা চালিয়েছে ছাত্রদল। মঙ্গলবার সন্ধ্যায় শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

হামলার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী স্থানীয় সার্কিট হাউসে আশ্রয় নেন এবং পরবর্তীতে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। অন্যদিকে, সারজিস আলম সোনালী ব্যাংকে অবরুদ্ধ হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে আসে।

এই ঘটনার বিষয়ে ছাত্রদলের দাবি, "এনসিপি নেতাদের উসকানিমূলক বক্তব্যের জেরে উত্তেজনা ছড়িয়েছে।"

ঘটনার পর এলাকায় এনসিপি ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।