ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করছেন জিনেদিন জিদান। ফ্রান্স ফুটবল ফেডারেশন এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছে। ফেডারেশনের সাথে জিদানের চুক্তি স্বাক্ষরিত হয়েছে ২০৩০ সাল পর্যন্ত।

বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের বিদায়ের পর থেকেই ফ্রান্সের সংবাদমাধ্যমগুলোতে জিনেদিন জিদানের কোচ নিযুক্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে আজ সেই তথ্যের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করল ফুটবল ফেডারেশন।