ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, "আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

উল্লেখ্য, কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলা দায়ের করা হয়েছে। গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। উক্ত মামলার আসামির তালিকায় র‍্যাব-৭-এর তৎকালীন অধিনায়ক হিসেবে মিফতাহ উদ্দিন আহমেদের নাম রয়েছে।