ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা আরও শক্তিশালী করতে সংখ্যাভিত্তিক পিনের পাশাপাশি পাসওয়ার্ডনির্ভর নতুন নিরাপত্তা সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে বর্তমানে ব্যবহৃত দুই স্তরের বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ) ব্যবস্থার পাশাপাশি পাসওয়ার্ড ব্যবহার করেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যাবে। শিগগিরই সুবিধাটি বেটা সংস্করণের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে।
.প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউ এ বেটা ইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে হোয়াটসঅ্যাপে দুই স্তরের শনাক্তকরণসুবিধা চালু করতে ছয় সংখ্যার একটি পিন ব্যবহার করতে হয়। নতুন সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা সংখ্যা ও ইংরেজি অক্ষরের সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করে ব্যবহার করতে পারবেন। নিজেদের অ্যাকাউন্টে শক্তিশালী এই নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করলে অননুমোদিত ব্যক্তিদের পক্ষে গোপনে অ্যাকাউন্টে প্রবেশ করা কঠিন হবে। নতুন সুবিধাটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে।
.হোয়াটসঅ্যাপে আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদে আছে তো.ডব্লিউ এ বেটা ইনফোর তথ্যমতে, নতুন সুবিধা চালু হলেও বিদ্যমান টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থাও কার্যকর থাকবে। ফলে বর্তমানের মতো ভবিষ্যতেও সুবিধাটি ব্যবহার করা যাবে। একইভাবে যাঁরা এখনো টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করেননি, তাঁদের জন্যও কোনো পরিবর্তন আসবে না। তবে পাসওয়ার্ড সুবিধা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। ব্যবহারকারীদের নিজেদের ইচ্ছায় চালু করতে হবে।
.প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ৫ নিরাপত্তাসুবিধা.বর্তমানে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি বিভিন্ন দেশে অর্থ লেনদেনসহ নানা গুরুত্বপূর্ণ কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়। তাই অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদারে পাসওয়ার্ডভিত্তিক নতুন নিরাপত্তা সুবিধাটি কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশা করা হচ্ছে। অনেক ব্যবহারকারী বর্তমানে স্ক্রিন লক বা অ্যাপ লকের মাধ্যমে নিজেদের চ্যাট সুরক্ষিত রাখেন। নতুন সুবিধাটি যুক্ত হলে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টের নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
সূত্র: টেক২ ডটকম